এক প্ৰতারককে গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট - The News Lion

এক প্ৰতারককে গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট




দি নিউজ লায়ন ;  এক প্রতারক কে গ্রেফতার করে  হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল সাফল্য পেল। গ্যাস অফিস থেকে কাস্টমার সার্ভিস এর কর্মী পরিচয় এ টি এম এর তথ্য নিয়ে নগদ ৫২হাজার টাকা উধাও।পরে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের তৎপরতায় তদন্তে নেমে বিভিন্ন জায়গায় হানা দেয় তদন্তকারী অফিসাররা,বীরভূম,আসানসোল,দুর্গাপুর অবশেষে বুধবার রাতে ঝাড়খন্ডের জামাতাড়া থেকে মূল অভিযুক্ত রথীন গোফকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের সাইবার সেলের পুলিশ। 


বার বার পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষকে সতর্ক করা সত্বেও অনলাইন প্রতারনা বেড়েই চলেছে। দিন দিন প্রতারকরা নতুন নতুন পন্থা অবলম্বন করছে,কখনও এ টি এম কার্ডের পিন ও কখনও ও টি পি বলে দেওয়ার পর সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে।


এই ঘটনায় প্রথমে গ্যাস  অফিসের কাস্টমার সার্ভিসের কর্মী পরিচয় এক অপরিচিত ব্যক্তি ফোন করে ব্যাঙ্কের এ টি এম কার্ডের তথ্য চায় এবং বলে তা না দিলে গ্যাস পরিষেবা বন্ধ হয়ে যাবে তার,এরপর ওই ব্যক্তি তাঁর এ টি এম কার্ডের তথ্য দেয় এবং পরে ব্যাঙ্কের পাসবুক থেকে জানতে পারে তাঁর একাউন্ট থেকে নগদ ৫২ হাজার ৫০০ টাকা উধাও।


এরপর ওই ব্যক্তি চন্দননগর থানায় লিখিত অভিযোগ করে এবং সাইবার সেলের অফিসাররা তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর জামাতাড়া গ্যাং এর খোঁজ চালাচ্ছে সাইবার সেলের পুলিশ,তারা আশাবাদী খুব শীঘ্রই এই গ্যাং এর অপরাধীরা ধরা পড়বে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.